চট্টগ্রাম, মঙ্গলবার,২১ মে ১৩ । ৭ জ্যৈষ্ঠ  ১৪২০ বঙ্গাব্দ । ১০ রজব ১৪৩৪ হিজরি। Tuesday,21 May 13

 

Banner
Banner
Banner

বিজ্ঞাপন  

Banner

Bangla Font  

কাগজে যেমন ওয়েবেও  

Banner

বিজ্ঞাপন  

Banner

অনলাইন জরিপ  

শনিবার, ১৪ জুলাই ২০১২

মৎস্য সপ্তাহর অনুষ্ঠানে সালাম
আর্থ সামাজিক উন্নয়নে মাছ চাষের বিকল্প নেই

চট্টগ্রাম জেলা মৎস্য দপ্তর আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ’র সমাপনী অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম বলেন, আর্থ সামাজিক উন্নয়নে মাছ চাষের বিকল্প নেই। গতকাল বিকেলে মৎস্য মান নিয়ন্ত্রণ কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সৈয়দা সরোয়ার জাহান, জেলা পরিষদ সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, মৎস্য মান নিয়ন্ত্রণ কর্মকর্তা নাসির উদ্দিন সাদা, জাতীয় পদক প্রাপ্ত মৎস্য চাষী  মহীউদ্দিন রাশেদ, জেলার শ্রেষ্ঠ মৎস্য চাষী এরশাদ মাহমুদ ও মৎস্য চাষের প্রশিক্ষণার্থী পবন বিকাশ দত্ত।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,দারিদ্র বিমোচন, বেকারত্ব দূরীকরণ, আমিষের চাহিদা পুরণ ও বৈদেশিক মূদ্রা অর্জনে সহায়ক ভুমিকা পালন করে। তিনি বলেন, বতৃমান সরকার জেলেদের আই ডি কার্ড প্রদানসহ মৎস্য সেক্টরের উন্নয়নে বহুমুখী কার্যক্রম গ্রহন করেছে। ফলে বর্তমানে মৎস্য উৎপাদন বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।সভাপতির বক্তব্যে প্রভাতী দেব সাত দিনব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহর বিভিন্ন কর্মসুচীতে অংশ গ্রহন করে মৎস্য সপ্তাহকে সফল করায় সংশ্লিষ্ঠ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ নারী উদ্যেক্তা মৎস্য চাষী হিসাবে সৈয়দা সরোয়ার জাহানকে তার নিরিবিলি ফার্মসের জন্য, শ্রেষ্ঠ মৎস্য চাষী হিসাবে এরশাদ মাহমুদ, শ্রেষ্ঠ চাষী সংগঠক হিসাবে মিন্টু পুরোহিত বাঁশখালীর আল আমিন মৎস্য প্রকল্পকে ক্রেষ্ঠ এবং মাছ চাষে বিশেষ অবদানের জন্য জিয়াউর রহমান ও ফিরোজ কবিরকে সনদ প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি

© 2013 - The Purbokone Limited
সম্পাদক: স্হপতি তসলিমউদ্দিন চৌধুরী
দি পূর্বকোণ লিমিটেড এর পক্ষে পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রকাশিত ও নিউজ মিডিয়া সার্ভিসেস,
৯৭১/এ, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম হতে মুদ্রিত। ফোনঃ পিএবিএক্স ০৩১-৬৫০৯০৯, ০৩১-৬৫১৯৬৮, ০৩১-৬৫১৯০৬ ফ্যাক্সঃ ০৩১-৬৫৪০১১
ঢাকা কার্যালয়ঃ ১/এ, পুরানা পল্টন লেইন, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০২-৯৩৩২৬৫৭, ০২৮৩৫৯৩৮২
অনলাইন সংস্করনের দায়িত্বে নিয়োজিতঃ সাউথ বে আইটি সলিউশন লিমিটেড