চট্টগ্রাম, রবিবার,২৬ মে ১৩ । ১২ জ্যৈষ্ঠ  ১৪২০ বঙ্গাব্দ । ১৫ রজব ১৪৩৪ হিজরি। Sunday,26 May 13

 

Banner
Banner
Banner

বিজ্ঞাপন  

Banner

Bangla Font  

কাগজে যেমন ওয়েবেও  

Banner

বিজ্ঞাপন  

Banner

অনলাইন জরিপ  

শনিবার, ১৪ জুলাই ২০১২

বাংলাদেশ তিস্তা নিয়ে আশা ছাড়েনি

তিস্তার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে বাংলাদেশ এখানো আশাবাদী বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস।   শুক্রবার তিনি বলেন, ‘‘আমরা এখনো চুক্তি করতে পারিনি। ভারতও এ বিষয়ে বিব্রত। তবে আমরা যদি এখনই ‘শেষ’ বলে দেই, সেটা ঠিক হবে না।’’- বিডিনিউজ
গত বছর সেপ্টেম্বরে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিসত্মা চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আপত্তিতে শেষ মুহূর্তে তা আটকে যায়। এ নিয়ে ভারত দুঃখও প্রকাশ করে।  আগামী ২৪ জুলাই দিল্লীতে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে তিস্তা চুক্তি এবং দুই দেশের স্থল সীমান্ত চুক্তি নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। মিজারুল কায়েস বলেন, ভারতের বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে অনেক সমস্যা থাকলেও সাম্প্রতিক দিনগুলোতে পরিস্থিতির বেশ খানিকটা উন্নতি হয়েছে। সদ্য বিদায়ী ২০১১-১২ অর্থবছরে ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানির পরিমাণ প্রথমবারের মতো ১০০ কোটি ডলারে ঘর অতিক্রম করেছে বলে ধারণা করা হচ্ছে। একই বছরে ভারত বাংলাদেশে সাড়ে ৪ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে।

© 2013 - The Purbokone Limited
সম্পাদক: স্হপতি তসলিমউদ্দিন চৌধুরী
দি পূর্বকোণ লিমিটেড এর পক্ষে পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রকাশিত ও নিউজ মিডিয়া সার্ভিসেস,
৯৭১/এ, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম হতে মুদ্রিত। ফোনঃ পিএবিএক্স ০৩১-৬৫০৯০৯, ০৩১-৬৫১৯৬৮, ০৩১-৬৫১৯০৬ ফ্যাক্সঃ ০৩১-৬৫৪০১১
ঢাকা কার্যালয়ঃ ১/এ, পুরানা পল্টন লেইন, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০২-৯৩৩২৬৫৭, ০২৮৩৫৯৩৮২
অনলাইন সংস্করনের দায়িত্বে নিয়োজিতঃ সাউথ বে আইটি সলিউশন লিমিটেড