রাঙ্গুনিয়ায় যৌথ বিদ্যুৎ প্রকল্প নিয়ে বাংলাদেশ-ভারত আলোচনা
চট্টগ্রামে যৌথ উদ্যোগে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনা শুরু হয়েছে। রাঙ্গুনিয়াতে কর্ণফুলী নদীর পাড়ে ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনের বিষয়ে আলোচনা চূড়ান্ত করতে বাংলাদেশের একটি প্রতিনিধিদল দিল্লি এসেছে।গত বুধবার দিল্লিতে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান এসএম আলী কবীর যৌথ বিদ্যুৎ সহযোগিতা নিয়ে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশনের (এনটিপিসি) চেয়ারম্যান অরুপ রায় চৌধুরীর সঙ্গে এক বৈঠকে মিলিত হন। -বাংলানিউজ
এটি ভারতের সহযোগিতায় দ্বিতীয় বিদ্যুৎ প্রকল্প। এরইমধ্যেই যৌথ উদ্যোগে খুলনায় গড়ে তোলা হচ্ছে ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎকেন্দ্র। খুলনায় এই বিদ্যুৎকেন্দ্রটি তৈরি করতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৮ হাজার কোটি রুপি। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে ভারতের ন্যাশানাল থার্মাল পাওয়ার করপোরেশনের চুক্তিও সম্পন্ন হয়েছে। যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে একটি কোম্পানিও গঠন করা হয়েছে। এই কোম্পানির নাম দেওয়া হচ্ছে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি।
| < Prev | Next > |
|---|



