চট্টগ্রাম, শনিবার,২৫ মে ১৩ । ১১ জ্যৈষ্ঠ  ১৪২০ বঙ্গাব্দ । ১৪ রজব ১৪৩৪ হিজরি। Saturday,25 May 13

 

Banner
Banner
Banner

বিজ্ঞাপন  

Banner

Bangla Font  

কাগজে যেমন ওয়েবেও  

Banner

বিজ্ঞাপন  

Banner

অনলাইন জরিপ  

শনিবার, ১৪ জুলাই ২০১২

হাজি মকবুলের ছেলের গাড়ির ভেতরে হাত-পা বাঁধা চালকের লাশ

রাজধানীর উত্তরায় একটি প্রাইভেটকারের ভেতর থেকে চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. হানিফ শিকদার (৩০) সাবেক সাংসদ হাজী মকবুল হোসেনের এক ছেলের গাড়ি চালাতেন বলে আত্মীয়রা জানিয়েছেন।- বিডিনিউজ

উত্তরা থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম বলেন, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরে হানিফের লাশ পাওয়া যায়। সাদা রঙের একটি টয়োটা করোলা গাড়ির পেছনের সিটে থাকা লাশের হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। ‘‘সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে আমরা তার পরিচয় জানতে পারি। হাত-পা বেঁধে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে’’, বলেন এসআই রহিম।  পুলিশের ধারণা, গাড়িটি টঙ্গী থেকে ঢাকার দিকে আসছিল।নিহত হানিফের ভাতিজা তৈয়ব শিকদার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সাংবাদিকদের জানান, হানিফ গত চার বছর ধরে সাবেক সাংসদ হাজী মকবুল হোসেনের এক ছেলের গাড়ি চালিয়ে আসছিলেন। তবে ওই গাড়ির মালিকানা কার, সে বিষয়ে পুলিশ নিশ্চিত করে কিছু বলেনি। পটুয়াখালীর ছেলে হানিফ ঢাকার উত্তরা এলাকাতেই থাকতেন।

© 2013 - The Purbokone Limited
সম্পাদক: স্হপতি তসলিমউদ্দিন চৌধুরী
দি পূর্বকোণ লিমিটেড এর পক্ষে পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রকাশিত ও নিউজ মিডিয়া সার্ভিসেস,
৯৭১/এ, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম হতে মুদ্রিত। ফোনঃ পিএবিএক্স ০৩১-৬৫০৯০৯, ০৩১-৬৫১৯৬৮, ০৩১-৬৫১৯০৬ ফ্যাক্সঃ ০৩১-৬৫৪০১১
ঢাকা কার্যালয়ঃ ১/এ, পুরানা পল্টন লেইন, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০২-৯৩৩২৬৫৭, ০২৮৩৫৯৩৮২
অনলাইন সংস্করনের দায়িত্বে নিয়োজিতঃ সাউথ বে আইটি সলিউশন লিমিটেড