পড়বি তো পর মালির ঘাড়ে!
চট্টগ্রামগামী তূর্ণা নিশিথা ট্রেন থেকে ভুয়া টিকিট কালেক্টরকে (টিসি) আটক করে পুলিশে দিয়েছেন বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডি.আর.এম) শাহাদাত হোসেন। আটক চৌধুরী আলমের (৩৮) বাড়ি কক্সবাজার জেলায়। শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে ট্রেনটি আখাউড়ায় যাত্রা বিরতি দিলে তাকে রেলওয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।-বাংলানিউজ
আখাউড়া রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত খন্দকার জানান, চৌধুরী আলম ভুয়া টিসি সেজে ওই ট্রেনে টিকিট চেক করছিলেন। এ সময় ট্রেনের প্রথম শ্রেণিতে ভ্রমণ করছিলেন রেলওয়ের বিভাগীয় ম্যানেজার (ঢাকা) সরদার শাহাদাত হোসেন। ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি ভৈরব স্টেশন পার হলে চৌধুরী আলম শাহাদাত হোসেনকেও টিকিট দেখাতে বলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি তাকে চ্যালেঞ্জ করেন। জিঞ্জাসাবাদের একপর্যায়ে আলমের প্রতারণার বিষয়টি বেরিয়ে আসে। ওসি আরও জানান, আটক আলম দীর্ঘদিন ধরে ট্রেনে এ কাজ করে আসছেন।
| < Prev | Next > |
|---|



