চট্টগ্রাম, রবিবার,২৬ মে ১৩ । ১২ জ্যৈষ্ঠ  ১৪২০ বঙ্গাব্দ । ১৫ রজব ১৪৩৪ হিজরি। Sunday,26 May 13

 

Banner
Banner
Banner

বিজ্ঞাপন  

Banner

Bangla Font  

কাগজে যেমন ওয়েবেও  

Banner

বিজ্ঞাপন  

Banner

অনলাইন জরিপ  

শনিবার, ১৪ জুলাই ২০১২

সাড়ে ৯ বছর পর যুবলীগের সম্মেলন আজ

ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের নতুন নেতৃত্ব নির্বাচনে দীর্ঘ সাড়ে নয় বছর পর সম্মেলন হচ্ছে আজ শনিবার। আওয়ামী লীগ সভানেত্রী ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আমত্মর্জাতিক সম্মেলন কেন্দ্রে যুবলীগের ষষ্ঠ সম্মেলনের উদ্বোধন করবেন।- বিডিনিউজ
সর্বশেষ ২০০৩ সালের ২৫ জানুয়ারি পঞ্চম সম্মেলনে জাহাঙ্গীর কবির নানককে এ যুব সংগঠনের চেয়ারম্যান এবং মির্জা আজমকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। পরে নানককে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক করা হলে যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন ওমর ফারুক চৌধুরী। সম্প্রতি ‘পদোন্নতি’ পেয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নানক। যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজম শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, ৭৭টি সাংগঠনিক জেলা এবং জেলার মর্যাদা সম্পন্ন ১৫টি বিদেশি শাখার দুই হাজার ৬০১ জন কাউন্সিলর এবং ৩০ হাজার প্রতিনিধি শনিবার সম্মেলনে অংশ নেবেন।সম্মেলন হলেও কাউন্সিলরদের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয় না কেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা আজম বলেন, ‘‘সাধারণত কাউন্সিলররা নেতা নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে ছেড়ে দেন। তিনিই যোগ্য নেতা ঠিক করে দেন।’’‘‘তবে একাধিক প্রার্থী থাকলে প্রথমে সমঝোতার চেষ্টা হয়। সমঝোতা না হলে কাউন্সিলরদের সরাসরি ভোটেও নেতা নির্বাচন করা হয়,’’ যোগ করেন তিনি।যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী, সংগঠনের সভপতিমণ্ডলীর সদস্য হারুন অর রশিদ এবং আলতাফ হোসেন চৌধুরী বাচ্চুও এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।কেন্দ্রীয় সম্মেলন সামনে রেখে গত ৩ জুলাই ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ এবং ৮ জুলাই ঢাকা মহানগর উত্তর যুবলীগের সম্মেলন হয়। আর আওয়ামী লীগের আরেক সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দ্বিতীয় কেন্দ্রীয় সম্মেলন হয় গত বুধবার, যাতে পুরনো কমিটির সভাপতি মোল্লা মো. আবু কাওসার এবং সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ পুনর্নির্বাচিত হন।ওই প্রসঙ্গ টেনে যুবলীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজকে বলেন, ‘‘সাড়ে নয় বছর পর আমাদের সম্মেলন হচ্ছে। যুবলীগের নতুন কমিটি করার ক্ষেত্রেও যদি স্বেচ্ছাসেবক লীগের মতো কিছু ঘটে, তবে তা হবে হতাশাজনক।’’

© 2013 - The Purbokone Limited
সম্পাদক: স্হপতি তসলিমউদ্দিন চৌধুরী
দি পূর্বকোণ লিমিটেড এর পক্ষে পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রকাশিত ও নিউজ মিডিয়া সার্ভিসেস,
৯৭১/এ, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম হতে মুদ্রিত। ফোনঃ পিএবিএক্স ০৩১-৬৫০৯০৯, ০৩১-৬৫১৯৬৮, ০৩১-৬৫১৯০৬ ফ্যাক্সঃ ০৩১-৬৫৪০১১
ঢাকা কার্যালয়ঃ ১/এ, পুরানা পল্টন লেইন, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০২-৯৩৩২৬৫৭, ০২৮৩৫৯৩৮২
অনলাইন সংস্করনের দায়িত্বে নিয়োজিতঃ সাউথ বে আইটি সলিউশন লিমিটেড