বৃহস্পতিবার, ০৫ জুলাই ২০১২
মিয়ানমারের ২৫ রোহিঙ্গা পুশব্যাক
নিজস্ব সংবাদদাতা, টেকনাফ : টেকনাফ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৪ জুলাই বুধবার পৃথক অভিযান চালিয়ে ২৫ জন রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও কোস্টগার্ড। টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান ও কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লে. বদরম্নদ্দোজা বলেন, শাহপরীর দ্বীপ ঘোলাপাড়া থেকে ১২ জন,
একই এলাকার বাজারপাড়া বরফকল থেকে ১২ জন ও হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে। তাঁরা মিয়ানমারের মংডু শহরের মংনিপাড়া, ফাতংজা ও হারিপাড়ার বাসিন্দা। বিকালে শাহপরীরদ্বীপ সীমামত্ম পয়েন্ট দিয়ে মিয়ানমারে পুশব্যাক করা হয়েছে। প্রসংগতঃ মিয়ানমারে জাতিগত দাঙ্গার পর ৮ জুন থেকে ৪ জুলাই বুধবার পর্যমত্ম ১৩০৬ জন অনুপ্রবেশকারী মিয়ানমারের রোহিঙ্গাকে আটক ও পরে পুশব্যাক করেছে বিজিবি ও কোস্টগার্ড।| < Prev | Next > |
|---|



