বৃহস্পতিবার, ০৫ জুলাই ২০১২
আতশবাজি ও পটকা নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরীতে সকল প্রকার আতশবাজি ও পটকা ফোটানো, উৎপাদন, বিক্রয়, মজুদ ও বহন নিষিদ্ধ ঘোষণা করেছে নগর পুলিশ। পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত গতকাল বুধবারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র শবে বরাত-এ শিশু কিশোর ও অন্যান্যরা আতশবাজিসহ বিভিন্ন ধরনের পটকা ফোটানোর চেষ্টা করে থাকে। এতে ধর্মপ্রাণ মুসলমানদের ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ইবাদত-বন্দেগীতে বিঘ্ন ঘটে এবং শবে বরাতের ভাবগাম্ভীর্য ক্ষুন্ন হয়।
জনমনে আতংক সৃষ্টি হয়। আইন-শৃঙ্খলা রক্ষাসহ ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে আতশবাজি ও পটকা ফোটানো বন্ধ হওয়া বাঞ্ছনীয়। এই নিষেধাজ্ঞা অমান্য করলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।| < Prev | Next > |
|---|



