চট্টগ্রাম, বৃহস্পতিবার,২৩ মে ১৩ । ৯ জ্যৈষ্ঠ  ১৪২০ বঙ্গাব্দ । ১২ রজব ১৪৩৪ হিজরি। Thursday,23 May 13

 

Banner
Banner
Banner

সর্বাধিক পঠিত সংবাদ  

বিজ্ঞাপন  

Banner

Bangla Font  

কাগজে যেমন ওয়েবেও  

Banner

বিজ্ঞাপন  

Banner

অনলাইন জরিপ  

বৃহস্পতিবার, ০৫ জুলাই ২০১২

কক্সবাজারে জেলা প্রশাসকের বিরল দৃষ্টান্ত

পূর্বকোণ প্রতিনিধি, কক্সবাজার অফিস : অসহায় বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে অনন্য মানবতার দৃষ্টামত্ম স্থাপন করে দেখিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসন। সরকারের দেয়া আর্থিক সহায়তার পাশাপাশি এবার ব্যক্তিগত ভাবে নিজেদের বেতন থেকে এক দিনের টাকা বাবত ১ লাখ টাকার ত্রাণ নিয়ে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারা। বিশ্বস্থ সুত্র মতে, এমন  বিরল দৃষ্টান্তের মূল উদ্যোগটি নিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী।

তাঁর এমন মানবিকতার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এখানকার সুশীল সমাজের নের্তৃবৃন্দ।এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ বারী এ প্রতিবেদককে জানিয়েছেন, সম্প্রতি কক্সবাজারে সৃষ্ট বন্যা ও ভয়াবহ পাহাড় ধসের পৃথক ঘটনায় লাখো মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সাথে নির্মম ভাবে পৃথিবী থেকে চলে গেছে ৪২ টি তাজা প্রাণ। তাই স্বজনহারা এসব মানুষের প্রতি সহমর্মিতা ও শোক জানিয়ে বন্যা দূর্গতদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার উদ্যোগটি হাতে নেন তিনি। জেলা প্রশাসক আরো বলেন, এর আগে বন্যার পর থেকে সরকারি ভাবে পুরো জেলায় নগদ ৩০ লাখ টাকার ত্রাণ বিতরণ করা হয়। যদিও উপজেলা ভিত্তিক প্রাপ্ত তথ্য মতে এবারের বন্যায় জেলায় ২শ’ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সে ক্ষেত্রে সরকারের দেয়া আর্থিক সহায়তা এবং জেলা প্রশাসনের সকল শ্রেনীর কর্মকর্তা ও কর্মচারীদের ১ দিনের বেতনের টাকা প্রয়োজনের তুলনায় অনেকটা অপ্রতুল। তবুও অসহায় মানবতার পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পেরে তারা ধন্য বলে মনে করছেন। এদিকে ২ ও ৩ জুলাই কক্সবাজার সদর উপজেলার পিএমখালী, ঝিলংজা ও বাংলাবাজার এলাকা সহ বেশ কিছু বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ নুরম্নল বাসির, সদর উপজেলা নির্বাহী অফিসার আমির আবদুলস্নাহ মো. মঞ্জুরম্নল করিম ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ছলিম উলস্নাহ বাহাদুর। এসময়  জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

© 2013 - The Purbokone Limited
সম্পাদক: স্হপতি তসলিমউদ্দিন চৌধুরী
দি পূর্বকোণ লিমিটেড এর পক্ষে পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রকাশিত ও নিউজ মিডিয়া সার্ভিসেস,
৯৭১/এ, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম হতে মুদ্রিত। ফোনঃ পিএবিএক্স ০৩১-৬৫০৯০৯, ০৩১-৬৫১৯৬৮, ০৩১-৬৫১৯০৬ ফ্যাক্সঃ ০৩১-৬৫৪০১১
ঢাকা কার্যালয়ঃ ১/এ, পুরানা পল্টন লেইন, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০২-৯৩৩২৬৫৭, ০২৮৩৫৯৩৮২
অনলাইন সংস্করনের দায়িত্বে নিয়োজিতঃ সাউথ বে আইটি সলিউশন লিমিটেড