চট্টগ্রাম, বুধবার,২২ মে ১৩ । ৮ জ্যৈষ্ঠ  ১৪২০ বঙ্গাব্দ । ১১ রজব ১৪৩৪ হিজরি। Wednesday,22 May 13

 

Banner
Banner
Banner

বিজ্ঞাপন  

Banner

Bangla Font  

কাগজে যেমন ওয়েবেও  

Banner

বিজ্ঞাপন  

Banner

অনলাইন জরিপ  

বৃহস্পতিবার, ০৫ জুলাই ২০১২

কাজির দেউড়ি বাজারে তিন রেস্তোরাঁসহ সাত
প্রতিষ্ঠানকে সোয়া লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : নগরীর কাজির দেউড়ি বাজারে তিনটি রেস্তোরাঁসহ ৭ প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বানিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের  উপ-পরিচালক  জুবায়ের আহমদের নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-এর আওতায় তদারকিমূলক এই অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব ও পুলিশের সহায়তায় প্রথমে দুটি মাছের দোকানে অভিযান চালানো হয়।

এই দুই দোকানে ফরমালিন মিশ্রিত মাছ পাওয়ায় আদালত মাছ বিক্রেতা আবদুল্লাহ ও নওয়াব আলীকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করে। এছাড়া ৫০ কেজি বিদেশি রুই মাছ স্পটেই ধ্বংস করা হয়। অভিযান দল একটি তরকারি দোকানকে ফরমালিন মিশ্রিত বিদেশি টমেটো বিক্রির জন্য দোকানে সংরক্ষণ করায় ৫ হাজার টাকা জরিমানা ও ২০ কেজি টমেটো ধ্বংস করা হয় । এদিকে, অস্বাস্থ্যকরভাবে  খাবার তৈরি ও পরিবেশনের দায়ে হোটেল ক্যাফে লায়লাকে ২০ হাজার টাকা, স্নোভা হোটেলকে ৩০ হাজার ও জামান হোটেল ও বিরিয়ানি হাউসকে ৩০ হাজার টাকাসহ মোট ৮০ হাজার টাকা  জরিমানা করা হয়। এছাড়াও সিটি ডিপার্টমেন্টাল স্টোরকে পণ্যের গায়ে  ওজন লিখা না থাকায় ৫ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় আরো ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ডিপার্টমেন্টাল স্টোরগুলোকে মূল্য তালিকা দর্শনীয় স্থানে প্রদর্শনের জন্য সতর্ক করে দেয়া হয় ।

© 2013 - The Purbokone Limited
সম্পাদক: স্হপতি তসলিমউদ্দিন চৌধুরী
দি পূর্বকোণ লিমিটেড এর পক্ষে পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রকাশিত ও নিউজ মিডিয়া সার্ভিসেস,
৯৭১/এ, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম হতে মুদ্রিত। ফোনঃ পিএবিএক্স ০৩১-৬৫০৯০৯, ০৩১-৬৫১৯৬৮, ০৩১-৬৫১৯০৬ ফ্যাক্সঃ ০৩১-৬৫৪০১১
ঢাকা কার্যালয়ঃ ১/এ, পুরানা পল্টন লেইন, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০২-৯৩৩২৬৫৭, ০২৮৩৫৯৩৮২
অনলাইন সংস্করনের দায়িত্বে নিয়োজিতঃ সাউথ বে আইটি সলিউশন লিমিটেড