বৃহস্পতিবার, ০৫ জুলাই ২০১২
বান্দরবানে বিষপানে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
নিজস্ব সংবাদদাতা, বান্দরবান : পারিবারিক কলহের জের ধরে বান্দরবানের রাজবিলায় স্বামী-স্ত্রী দুজনেই আত্মহত্যা করেছেন। ঘটনানাটি ঘটেছে গতকাল বুধবার সন্ধ্যায় রাজবিলা ইউনিয়নের থনজামা পাড়ায়। লাশ দুটি বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। স্থানীয়রা জানান সন্ধ্যায় রাজবিলা ইউনিয়নের থনজামা পাড়ার বাসিন্দা হ্লঅথুইউ মার্মা (২৮) ও তার স্ত্রী ক্যমাপ্রু মার্মা (২৫) বিষ পান করেন। পরে তাদের অবস্থার অবনতি হলে সেখান থেকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান ক্যচিং শৈ মার্মা জানান হ্লাথুই উ চট্রগ্রামের একটি গার্মেন্টস-এ কাজ করতো। সেখানে চাকরির সূত্র ধরে কাপ্তাই-এর রাইখালীর ওব্রাই পাড়ার ক্যমাপ্রু মার্মার সাথে পরিচয় হয়। পরে তারা এক অপরকে বিয়ে করে। এর আগে হ্লাথুইউ মার্মা আরেমা মার্মা নামের আরো একজনকে বিয়ে করে। দুই স্ত্রী নিয়ে পরিবারিক কলহের জের ধরেগতকাল সন্ধ্যায় হ্লাথুই উ মার্মা ও তার দ্বিতীয় স্ত্রী ক্যমাপ্রু ঘরে থাকা ফুরাডন কীটনাশক (বিষ) পান করেন। তারা দুজন মারাত্মক বিষক্রিয়ায় আক্রান্ত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, কি কারণে তারা বিষ পান করেছেন তা এখনো সঠিক করে বলা যাচ্ছে না। তবে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।| < Prev | Next > |
|---|



