বৃহস্পতিবার, ০৫ জুলাই ২০১২
১৭ দফা বাস্তবায়নের দাবিতে
বেসরকারি শিক্ষকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা মাঠে থাকবে
মফস্বল ডেস্ক : বেসরকারি শিক্ষক কর্মচারীদের ১৭ দফা দাবিতে দু’দিন ব্যাপী কর্মবিরতির প্রথমদিন গত মঙ্গলবার পালিত হয়। এসব বক্তারা বলেন, শিক্ষা জাতীয়করণ, আলাদা বেতন কাঠামো চালু, ১০০ টাকা বাড়ি ভাড়া বাতিল, কলেজ পর্যায়ে অনুপাত প্রথা বাতিল, বিএড স্কেল পুণরায় চালুকরণ, ১০০% বোনাস, জনবল কাঠামো বাতিল, শিক্ষকদের উপর হয়রানি নির্যাতন বন্ধসহ ১৭ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা মাঠে থাকবে।
তারা শিক্ষকদের দাবি আদায়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি সফল করার আহবান জানান।আমাদের আনোয়ারা সংবাদাতা জানান : শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণ ও ১৭ দফা বাস্তবায়নের দাবিতে আনোয়ারার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছে। দু’দিনের এ কর্মসূচির প্রথম দিনে বিক্ষোভ সভা গত মঙ্গলবার আনোয়ারা বালিকা উচ্চবিদ্যালয়ে এক সভা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মদন চন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ওসমান গনি। সভায় বক্তব্য রাখেন বাকশিস আনোয়ারার সম্পাদক সামসাদ ছাত্তার, প্রধান শিক্ষক আমিরুজ্জামান, হামিদুল আলম, বখতেয়ার উদ্দিন মাহমুদ, আবুল কালাম চৌধুরী, কামাল উদ্দিন, নুরুল হক চৌধুরী, ঝি-বা-শি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবু জাফর, উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি এ. কে. এম. নুরুল ইসলাম, শিক্ষক জয়নাল আবেদীন, আবদুল হালিম চৌধুরী, মৌলানা আবদুর রহিম, মহিদুল ইসলাম, মোহাম্মদ ছবুর ও জিনপ্রিয় বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সম্পাদক বাদল চন্দ্র দাস। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষক মোহাম্মদ এরফান চৌধুরী।বোয়ালখালী : মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে কর্মবিরতি পালন করেছে মাধ্যমিক শিক্ষক সমিতি বোয়ালখালী শাখা। ১৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।গত মঙ্গলবার সকাল ১১ টায় বোয়ালখালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ বিক্ষোভ সমাবেশ করে। সমিতির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলতাজ মিয়া, কলেজ শিক্ষক মো. মহসীন, হেলাল উদ্দিন, শোভানাথ দাশ, তাপস চক্রবর্তী, আমির হোসেন, মাহমুদুল হক, মুজিবর রহমান ফারুকী প্রমুখ।আমাদের পটিয়া সংবাদদাতা জানান : বেসরকারি শিক্ষক কর্মচারীদের ১৭ দফা দাবি আদায়ে পটিয়ায় শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ উদ্যোগে পটিয়ায় দু’দিন ব্যাপী কর্মবিরতি প্রথমদিনে গত ৩ জুলাই সংগঠনের উদ্যোগে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঐক্য পরিষদ নেতা নুরুল হকের সভাপতিত্বে ও মাস্টার শ্যামল দে’র সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বাশিস পটিয়া উপজেলা নেতা রবীন্দ্র ঘোষ, দক্ষিণ জেলা সহ সভাপতি মাস্টার ছগীর মোহাম্মদ, কোষাধ্যক্ষ রণধীর দেবনাথ, বাকবিশিস পটিয়া উপজেলা সভাপতি অধ্যক্ষ রাজুল হোসেন, সাধারণ সম্পাদক কলেজ শিক্ষক অসীম চক্রবর্তী, দক্ষিণ জেলা বাশিস নেতা কামাল উদ্দিন, উপজেলা সহ সভাপতি তুষার কান্তি দে, নিহার চক্রবর্তী, দিদারুল ইসলাম, আবদুল মান্নান, জেলা নেতা মোহাম্মদ ইলিয়াছ, এসএমএকে জাহাঙ্গীর, টিংকু চৌধুরী প্রমুখ। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল পটিয়া সদর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। আমাদের হাটহাজারী সংবাদদাতা জানান : কেন্দ্র ঘোষিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দু’দিন ব্যাপী কর্মবিরতির প্রথমদিন গত মঙ্গলবার হাটহাজারীতে পালিত হয়েছে । উপজেলার ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে (কলেজ ও মাধ্যমিক স্কুল ) শ্রে্রণীকার্যক্রম বন্ধ ছিল । শিক্ষকরা শ্রেণী পাঠদান বন্ধ করে উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশে স্বতঃস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করে । শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা সদরস্থ পার্বতী উচ্চ বিদ্যালয় চত্ত্বরে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাশিস হাটহাজারীর সহ সভাপতি এ.এইচ.এম.সালাউদ্দিন জাহাঙ্গীর । এতে প্রধান অতিথি ছিলেন বাশিস চট্টগ্রাম অঞ্চলের অর্থ সম্পাদক মুহাম্মদ ফরিদুল আলম । সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ আমজাদ আলী মজুমদার, কলেজ শিক্ষক শ্যামল দাশ, রতন কুমার নাথ, ফিরোজ চৌধুরী, রতন কুমার নাথ, এ কে এম মঈনউদ্দিন, মেজবাহ উদ্দিন আহমেদ, নুরম্নল আবছার, কলেজ শিক্ষক আবদুল আজিজ, কাজী জেবুন্নেছা, রতন ব্যানার্জী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন চাঁন মিয়া । পরে শিক্ষকদের এক মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয় ।