চট্টগ্রাম, বৃহস্পতিবার,২৩ মে ১৩ । ৯ জ্যৈষ্ঠ  ১৪২০ বঙ্গাব্দ । ১২ রজব ১৪৩৪ হিজরি। Thursday,23 May 13

 

Banner
Banner
Banner

সর্বাধিক পঠিত সংবাদ  

বিজ্ঞাপন  

Banner

Bangla Font  

কাগজে যেমন ওয়েবেও  

Banner

বিজ্ঞাপন  

Banner

অনলাইন জরিপ  

শনিবার, ০৯ জুন ২০১২

মাধবকুন্ড জলপ্রপাতে
গোসল করতে নেমে
৩ শিক্ষার্থীর মৃত্যু

মৌলভীবাজারের মাধবকু- জলপ্রপাতের নিচে গোসল করতে নেমে পানিতে ডুবে ঢাকার তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এরা হলেন, শাহরিয়ার আহমদ, মুন্না ও আশিক আহমদ। এদের মধ্যে শাহরিয়ার মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র, মুন্না মিরপুরের বায়তুল মামুর মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র এবং আশিক মিরপুর কমার্স কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন।-বিডিনিউজ
বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান জানান, শুক্রবার বিকাল পৌনে ৬টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। দুপুর ১ টার দিকে জলপ্রপাতের নিচে পানিতে গোসল করতে নেমে তারা তলিয়ে যান।  সিলেট থেকে ডুবুরিরা এসে তাদের লাশ উদ্ধার করে বলে জানান তিনি।তিনি জানান, আট বন্ধু বুধবার ঢাকা থেকে সিলেটে বেড়াতে আসেন। তারা মিরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। দুপুরে মাধবকু-- এসে জলপ্রপাতের পানিতে সাঁতার কাটতে নামেন। এ সময় তিনজন দড়ি গিয়ে চিহ্নিত সীমানা অতিক্রম করে ‘বিপজ্জনক’ এলাকায় চলে যান। আটবন্ধুর একজন মিরপুরের বায়তুল মামুর মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র ওমর হানান রিফাত জানান, তাদের মধ্যে একজনের শরীর খারাপ থাকায় সাত বন্ধু সাতার কাটতে নামেন। এক পর্যায়ে পানির ঘুর্ণির মধ্যে পড়ে তিনজন হারিয়ে যান।

© 2013 - The Purbokone Limited
সম্পাদক: স্হপতি তসলিমউদ্দিন চৌধুরী
দি পূর্বকোণ লিমিটেড এর পক্ষে পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রকাশিত ও নিউজ মিডিয়া সার্ভিসেস,
৯৭১/এ, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম হতে মুদ্রিত। ফোনঃ পিএবিএক্স ০৩১-৬৫০৯০৯, ০৩১-৬৫১৯৬৮, ০৩১-৬৫১৯০৬ ফ্যাক্সঃ ০৩১-৬৫৪০১১
ঢাকা কার্যালয়ঃ ১/এ, পুরানা পল্টন লেইন, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০২-৯৩৩২৬৫৭, ০২৮৩৫৯৩৮২
অনলাইন সংস্করনের দায়িত্বে নিয়োজিতঃ সাউথ বে আইটি সলিউশন লিমিটেড