চট্টগ্রাম, বৃহস্পতিবার,২৩ মে ১৩ । ৯ জ্যৈষ্ঠ  ১৪২০ বঙ্গাব্দ । ১২ রজব ১৪৩৪ হিজরি। Thursday,23 May 13

 

Banner
Banner
Banner

বিজ্ঞাপন  

Banner

Bangla Font  

কাগজে যেমন ওয়েবেও  

Banner

বিজ্ঞাপন  

Banner

অনলাইন জরিপ  

শনিবার, ০৯ জুন ২০১২

চলচ্চিত্র নায়িকা
কবিতা আর নেই

চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা কবিতা মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে ষাট বছর বয়সে শুক্রবার সকালে তার মৃত্যু হয়। ষাটের দশকে শিশুশিল্পী হিসেবে কাঞ্চনমালা চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন তিনি। পরে মলুয়া চলচ্চিত্রের মাধ্যমে কবিতা নামে অভিনয় শুরু করেন।-বাংলানিউজ তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- জংলি মেয়ে, ধন্যি মেয়ে, পিঞ্জর, ছোট সাহেব,
চাঁদ আওর চাঁদনী, স্বপ্ন দিয়ে ঘেরা অধিকার, কে আসল কে নকল ইত্যাদি। ১৯৫২ সালে পশ্চিম পাকিস্তানের করাচিতে জন্ম হলেও সপরিবারে পূর্ব পাকিস্তানে ফিরে পাবনার মাসুমদিয়ায় বসবাস শুরু করেন কবিতা।
জনপ্রিয় এই অভিনেত্রী চট্টগ্রামের ব্যবসায়ী, চিত্রপ্রযোজক ও স্থানীয় বনানী কমপ্লেক্স প্রেক্ষাগৃহের মালিক গোলাম কবিরকে বিয়ে করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও এক কন্যার জননী। তিন সন্তানের মধ্যে বড় ছেলে মানসিক ভারসাম্যহীন। সত্তর দশকের শেষ দিকে গোলাম কবিরের সঙ্গে দাম্পত্য জীবনের অবসান হলে আবার বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তবে সে বিয়ে বেশিদিন টেকেনি। ষাট ও সত্তর দশকের জনপ্রিয় এই অভিনেত্রী একরকম নিঃস্ব অবস্থায় ঢাকার বিভিন্ন স্থানে মানবেতর জীবন যাপন করেন। গত সাত-আট বছর ধরে তিনি পল্লবীর রূপনগরে টিনশেড কলোনিতে দুস্থ জীবনযাপন করে আসছিলেন।

© 2013 - The Purbokone Limited
সম্পাদক: স্হপতি তসলিমউদ্দিন চৌধুরী
দি পূর্বকোণ লিমিটেড এর পক্ষে পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রকাশিত ও নিউজ মিডিয়া সার্ভিসেস,
৯৭১/এ, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম হতে মুদ্রিত। ফোনঃ পিএবিএক্স ০৩১-৬৫০৯০৯, ০৩১-৬৫১৯৬৮, ০৩১-৬৫১৯০৬ ফ্যাক্সঃ ০৩১-৬৫৪০১১
ঢাকা কার্যালয়ঃ ১/এ, পুরানা পল্টন লেইন, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০২-৯৩৩২৬৫৭, ০২৮৩৫৯৩৮২
অনলাইন সংস্করনের দায়িত্বে নিয়োজিতঃ সাউথ বে আইটি সলিউশন লিমিটেড