শনিবার, ০২ জুন ২০১২
সাংবাদিক নির্যাতনের ঘটনায়
স্বরাষ্ট্রমন্ত্রীর দুঃখ প্রকাশ
সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলা ও পুলিশি নির্যাতনের ঘটনায় ‘দুঃখ’ প্রকাশ করলেও ক্রসফায়ারের মতো বিচার বহির্ভূত হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে হাজির হয়ে তিনি বলেন, ‘‘সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর যেসব নির্যাতনের ঘটনা ঘটেছে তাতে আমি দুঃখ প্রকাশ করছি।’’ -বিডিনিউজ সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকান্ডের বিচারের দাবিতে সাংবাদিকরা যখন রাস্তায় নেমেছে, তখনই সংবাদকর্মীদের ওপর হামলা ও পুলিশি নির্যাতনের বিভিন্ন ঘটনা ঘটছে। এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করেন কি- না জানতে চাইলে মন্ত্রী বলেন, পুলিশের এক লাখ ৪১ হাজার সদস্যের মধ্যে সবাই ভালো না। এর মধ্যে কিছু খারাপ সদস্য থাকবেই।
তিনি বলেন, ‘‘পুলিশের যেসব সদস্য খারাপ কাজ করবে তাদের বিরম্নদ্ধে অতীতে যেমন ব্যবস্থা নেওয়া হয়েছে, ভবিষ্যতেও ব্যবস্থা নেওয়া হবে।’’
‘‘পুলিশ অন্যায় করলে ছাড় দেব না। এমনকি আমার কোনো আত্মীয় অন্যায় করলেও ছাড়া হবে না,’’ বলেন সাহারা।
গত সপ্তাহে রাজধানীতে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভের সময় দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের নির্যাতনের শিকার হন প্রথম আলোর তিন ফটো সাংবাদিক। আদালত পাড়ায় পুলিশের হাতে এক তরম্নণীর শস্নীলতাহানির খবর সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিক পিটুনির শিকার হন। আর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ের সামনে এই ইন্টারনেট সংবাদপত্রের দুই সাংবাদিককে ছুরি মেরে আহত করে সন্ত্রাসীরা। এর আগেও গত কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটে।
এসব বিষয়ে মঙ্গলবার এক আলোচনা সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাংবাদিকদের পরামর্শ দেন, ‘‘কোথাও সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি হলে সেখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করার সময় সংবাদকর্মীরা নিরাপদ দূরত্বে থাকলে অনেক ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়িয়ে যাওয়া যাবে।’’
এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাহারা খাতুন দাবি করেন, টুকু এমন কথা বলেননি।
‘‘প্রতিমন্ত্রী বলেছেন, তিনি এমন কিছুই বলেন নাই। অথচ এটাই মিডিয়াতে বারবার তুলে ধরা হচ্ছে। তারপরও যদি আপনাদের প্রশ্ন থাকে তাকে করম্নন।’’
সরকারের সাড়ে তিন বছরে দেশে ‘আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে’ বলেও দাবি করে সাহারা।
তিনি বলেন, ‘‘সরকার আইন-শৃঙ্খলার উন্নতিতে সর্বাধিক গুরম্নত্ব দিচ্ছে। জঙ্গিবাদ, চাঁদাবাজি ও চরমপন্থীদের দমন করা হয়েছে।’’
যুদ্ধাপরাধ মামলাসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও সাংবাদিকদের সামনে তুলে ধরেন মন্ত্রী।
তিনি সাংবাদিকদের বলেন, ‘‘যখন বিরোধীদলে ছিলাম আপনাদের সহযোগিতা পেয়েছি। এখনো চাই। আপনারা আমাদের ভুল শুধরে দেবেন।’’
সরকারের বিদায় বেলায় বিচার বহির্ভূত হত্যা, গুপ্তহত্যা ও গুমে জড়িতদের দায়মুক্তি দেওয়ার কোনো পরিকল্পনা আছে কি না- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এমন প্রশ্নের জবাব এড়িয়ে গিয়ে তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘‘আপনারা কি চান, সন্ত্রাসীরা ধরা না পড়ুক?’’
বিচার বহির্ভূত হত্যার ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষে যুক্তি দিয়ে সাহারা বলেন, ‘‘তাদের কাজ সন্ত্রাসী ধরা। সন্ত্রাসীকে ধরতে গেলে তারা যদি গুলি চালায়, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব কী হবে, আপনারাই বলেন? আত্মরক্ষায় তাদের গুলি চালাতেই হবে।’’
বিচার-বহির্ভূত হত্যার এসব ঘটনায় ‘ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের’ কথা বলা হলেও হতাহতদের আগেই ধরে এনে ঘটনা সাজানো হয় বলে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে তারা যেন আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করেন।’’
বিএনপি নেতা ইলিয়াস আলীসহ সারাদেশে নিখোঁজ ও ‘গুমের’ ঘটনা নিয়ে আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী শুধু বলেন, ‘‘তদন্ত চলছে।’’
| < Prev | Next > |
|---|



