শনিবার, ০২ জুন ২০১২
মিরসরাইয়ে আবার হারুন বাহিনী
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর হামলা, দোকানে তালা: আহত ৮
নিজস্ব সংবাদদাতা, মিরসরাই : জামিনে এসে আবারো এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে শুরু করেছে মিরসরাই সীতাকুন্ডের ত্রাস হারুন বাহিনী। গতকাল শুক্রবার উপজেলার বড়দারোগাহাট বাজারে ২ ব্যবসায়ীর কাছে চাঁদা না পেয়ে হামলা চালিয়েছে হারুন বাহিনীর সন্ত্রাসীরা। এতে অন্তত ৮ জন আহত হয়েছে। আহতদের সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সীতাকুন্ডের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হামলার পর ২ ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দিয়েছে হারম্নন বাহিনীর সদস্যরা। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সাড়ে ৪টার দিকে হারম্নন বাহিনীর প্রধান হারম্ননের নেতৃত্বে সদস্য নয়ন, রোমান, ফিরোজসহ ১৫/২০ জনের সন্ত্রাসী দল রকেট লঞ্চার, ছুরি, লাঠি নিয়ে বাজারে প্রবেশ করে এবং আনোয়ার স্টোরের সত্ত্বাধিকারী আরেফিন হোসেন ও কাঁচা মরিচ দোকানদার শিপনের কাছে চাঁদা চায়। তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হারম্নন বাহিনীর সদস্যরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় হারম্নন বাহিনীকে প্রতিরোধ করতে গেলে স্থানীয় বাসিন্দা লিটন (২০), নুর ইসলাম (২০), সুজন (২০), আকরাম খান (২৬) ও ভুট্টোর উপরও হামলা চালায় হারুন বাহিনীর সদস্যরা। পরে তারা আনোয়ার স্টোরে তালা লাগিয়ে দেয় ও শিপনের কাঁচা মরিচের দোকান তছনছ করে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সীতাকুন্ডের বিভিন্ন স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সীতাকুন্ডথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর মোহাম্মদ জানান, তিনি হারম্নন বাহিনী সম্পর্কে অবগত আছেন। তবে এই ঘটনার ব্যাপরে এ রিপোর্ট লিখা পর্যমত্ম কোন লিখিত অভিযোগ পাননি বলে জানান। এদিকে সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লিখার সময় আহতদের চিকিৎসা দেওয়ার কারণে থানায় অভিযোগ দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন, হামলায় আহত ব্যবসায়ী আরেফিন হোসেনের বাবা আনোয়ার হোসেন। তবে তিনি বিষয়টি মৌখিকভাবে থানায় অবহিত করা হয়েছে বলে সাংবাদিকদের জানান। উল্লেখ্য, মিরসরাই সীতাকুন্ডের ত্রাস শীর্ষ সন্ত্রাসী হারম্নন বাহিনীর প্রধান হারুণ দীর্ঘদিন কারাভোগের পর সম্প্রতি জামিনে ছাড়া পেয়ে এলাকায় আবারো ত্রাসের রাজত্ব কায়েম করছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, জেল থেকে বের হওয়ার পরে কিছুদিন ধরে গা ঢাকা দিয়ে থাকলেও মিরসরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল হকের শেল্টারে আবারো এলাকায় চাঁদাবাজি, হামলা, সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছে। এ নিয়ে এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ আতংকে আছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।| < Prev | Next > |
|---|



