শনিবার, ০২ জুন ২০১২
রাউজানে রেজিস্ট্রার্ড
প্রাইমারি শিক্ষক
সমিতির মিছিল
পরে এক শিক্ষক সমাবেশ সমিতির সভাপতি সমর বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পদক সুবল চন্দ্র দাশ, ইসমাঈল, অমল নাথ, কামাল উদ্দীন সাগর সেন, কাজল বড়ুয়া উজ্জ্বল দাশ, যীশু বড়ুয়া। বক্তরা বলেন, স্বাধীনতা পরবর্তী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। বর্তমানে তারই সুযোগ্য কন্যা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করায় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা বলেন, আজীবন শিক্ষক সমাজে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।-বিজ্ঞপ্তি
| < Prev | Next > |
|---|



