চট্টগ্রাম, শনিবার,১৮ মে ১৩ । ৪ জ্যৈষ্ঠ  ১৪২০ বঙ্গাব্দ । ০৭ রজব ১৪৩৪ হিজরি। Saturday,18 May 13

 

Banner
Banner
Banner

বিজ্ঞাপন  

Banner

Bangla Font  

কাগজে যেমন ওয়েবেও  

Banner

বিজ্ঞাপন  

Banner

অনলাইন জরিপ  

শনিবার, ০২ জুন ২০১২

হুমায়ূন আহমেদ যুক্তরাষ্ট্র যাচ্ছেন আগামীকাল

জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ চিকিৎসার জন্যে নিউইয়র্কে যাচ্ছেন কাল ৩ জুন। ১২ জুন তার অস্ত্রোপচার হবে ম্যানহাটানে বেলভিউ হাসপাতালে। এর আগে তাকে কয়েক দফা হাসপাতালে গিয়ে অস্ত্রোপচারের প্রস্ত্ততি সম্পন্ন করতে হবে।বৃহদান্ত্রের ক্যান্সারের চিকিৎসা চলছে এ সময়ে সবচেয়ে শক্তিশালী এই লেখকের।

মা এবং স্বজন ও বন্ধু-বান্ধবদের দোয়া-আশির্বাদ নিতে ৯ মে সপরিবারে বাংলাদেশে আসেন হুমায়ূন আহমেদ। ২ জুন তিনি নয়াদিল্লি, ব্রাসেল্স হয়ে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। -এনাবাংলাদেশে নূহাস পল্লীতে অবস্থানের সময় তিনি তেল রংয়ের ৩টি ছবি এঁকেছেন বলে নিউইয়র্কে মুক্তধারার কর্ণধার বিশ্বজিৎ সাহা জানান। এদিকে, হুমায়ূন আহমেদের রচনা, গ্রন্থনা, পরিচালনা এবং উপস্থাপনায় এই প্রথম একটি অনুষ্ঠান হতে যাচ্ছে নিউইয়র্কে ২৯ জুন থেকে ১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য বইমেলায়। ‘শতবর্ষের বাংলা গান’ শীর্ষক এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন মেহের আফরোজ শাওন এবং এস আই টুটুল। ৪৫ মিনিটের এ অনুষ্ঠানের রিহ্যার্সাল চলছে। এ বইমেলায় হুমায়ূনের চিত্র প্রদর্শনীও হবে। এ উপলক্ষে চমৎকার একটি ক্যাটালগ প্রকাশ করেছে মুক্তধারা।

© 2013 - The Purbokone Limited
সম্পাদক: স্হপতি তসলিমউদ্দিন চৌধুরী
দি পূর্বকোণ লিমিটেড এর পক্ষে পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রকাশিত ও নিউজ মিডিয়া সার্ভিসেস,
৯৭১/এ, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম হতে মুদ্রিত। ফোনঃ পিএবিএক্স ০৩১-৬৫০৯০৯, ০৩১-৬৫১৯৬৮, ০৩১-৬৫১৯০৬ ফ্যাক্সঃ ০৩১-৬৫৪০১১
ঢাকা কার্যালয়ঃ ১/এ, পুরানা পল্টন লেইন, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০২-৯৩৩২৬৫৭, ০২৮৩৫৯৩৮২
অনলাইন সংস্করনের দায়িত্বে নিয়োজিতঃ সাউথ বে আইটি সলিউশন লিমিটেড