শনিবার, ০২ জুন ২০১২
ইসকন প্রবর্তক শ্রী কৃষ্ণ
মন্দিরে রথযাত্রা উৎসবের
প্রস্ত্ততি সভা সম্পন্ন
সভায় ২১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত ০৯ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করার সিদ্ধান্ত গৃহিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিবর্গ, রাষ্ট্রীয় অতিথিবৃন্দ প্রশাসনিক কর্মকর্তাদের আমন্ত্রণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রথযাত্রা উপলক্ষে ইস্কন ফ্রি ফ্রাইডে ক্লিনিক এর উদ্বোধনের সিদ্ধান্ত হয়। সভায় বক্তব্য রাখেন ইসকন বাংলাদেশের যুগ্ম-সম্পাদক গৌরাঙ্গ দাস, দিব্য নিমাই দাস, অকিঞ্চন গৌর রূপেশ্বর গৌরদাস, আনন্দবর্দ্ধন দাস, স্বতন্ত্র গৌরাঙ্গ দাস, উত্তমানন্দ নিতাই দাস, সুহৃদ গৌরাঙ্গ দাস, ডা. বিজয়েশ কৃষ্ণ দাস, সত্য তীর্থ দাস, নিষ্কিঞ্চন দাস, সোম নাথ দাস, মুকুন্দ ভক্তি দাস ও বিষ্ণু চরণ দাস। এউপলক্ষে জয়পতাকা স্বামী মহারাজ মাসিক ইষ্টগোষ্ঠী সভাও অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
| < Prev | Next > |
|---|



