চট্টগ্রাম, মঙ্গলবার,২১ মে ১৩ । ৭ জ্যৈষ্ঠ  ১৪২০ বঙ্গাব্দ । ১০ রজব ১৪৩৪ হিজরি। Tuesday,21 May 13

 

Banner
Banner
Banner

বিজ্ঞাপন  

Banner

Bangla Font  

কাগজে যেমন ওয়েবেও  

Banner

বিজ্ঞাপন  

Banner

অনলাইন জরিপ  

বৃহস্পতিবার, ৩১ মে ২০১২

রাঙ্গুনিয়ায় জিয়ার কবরে যেতে বাধা বিএনপিকে

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি’র প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম কবরে শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে বিএনপি নেতা-কর্মীদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার দুপুরে রাঙ্গুনিয়া যাওয়ার পথে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান নোয়াপাড়া ও গশ্চি এলাকায় ছাত্রলীগ কর্মীরা তাদের বাধা দেয় বলে অভিযোগ করেন নগর কমিটির এই সভাপতি।-বিডিনিউজ ১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমান চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে নিহত হন। বিএনপি এ দিনটি তার ‘শাহাদত দিবস’ হিসেবে পালন করে। দিনটিকে ঘিরে বিএনপি ও এর সহযোগী সংগঠন সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। বাধা উপেক্ষা করেই বিএনপি নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতার প্রথম কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় সেখানে মোনাজাতও করা হয়। আমীর খসরু বলেন, বিএনপি নেতা-কর্মীরা জিয়াউর রহমানের প্রথম কবরে শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে ৫০-৬০ জন ছাত্রলীগ কর্মী লাঠিসোটা নিয়ে নোয়াপাড়া এবং গশ্চি এলাকায় তাদের বাধা দেয়। পুলিশকে অবহিত করলেও তারা কোনো সহযোগিতা করেনি অভিযোগ করে তিনি বলেন, ‘‘সব বাধা অতিক্রম করে আমরা জিয়াউর রহমানের কবরে গিয়ে শ্রদ্ধা জানিয়েছি।’’ তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানান। রাঙ্গুনিয়ায় জিয়ার কবরে শ্রদ্ধা জানানোর সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, মাহবুবুর রহমান শামিম, নগর কমিটির সহ সভাপতি আবু সুফিয়ান প্রমুখ।

© 2013 - The Purbokone Limited
সম্পাদক: স্হপতি তসলিমউদ্দিন চৌধুরী
দি পূর্বকোণ লিমিটেড এর পক্ষে পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রকাশিত ও নিউজ মিডিয়া সার্ভিসেস,
৯৭১/এ, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম হতে মুদ্রিত। ফোনঃ পিএবিএক্স ০৩১-৬৫০৯০৯, ০৩১-৬৫১৯৬৮, ০৩১-৬৫১৯০৬ ফ্যাক্সঃ ০৩১-৬৫৪০১১
ঢাকা কার্যালয়ঃ ১/এ, পুরানা পল্টন লেইন, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০২-৯৩৩২৬৫৭, ০২৮৩৫৯৩৮২
অনলাইন সংস্করনের দায়িত্বে নিয়োজিতঃ সাউথ বে আইটি সলিউশন লিমিটেড